করোনা হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ১৩
দি নিউজ লায়ন; করোনা হাসপাতালে ভয়াবহ আগুন। মহারাষ্ট্রের পালঘর জেলার বিজয় বল্লভ হাসপাতালে শুক্রবার ভোররাতে আগুন লাগে। ঘটনায় ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের সিইও দিলীপ জৈন জানান, ভাসাইয়ের এই কোভিড হাসপাতালে এদিন সকালে করোনা কন্ট্রোল রুমে ভোর ৩টে বেজে ১৫ মিনিটে আচমকাই আগুন লাগে। মনে করা হচ্ছে এয়ার কন্ডিশনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।
প্রথম আগুন লাগে আইসিইউ ওয়ার্ডে। তারপর আগুন ছড়িয়ে পড়ে। হাসপাতালে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল ৷ রাতে হাসপাতালে ডাক্তাররা উপস্থিত ছিলেন ৷ তবে কত স্টাফ ডিউটিতে ছিলেন সেই সঠিক সংখ্যা তিনি বলতে পারেননি ৷ দমকলের ১০টি গাড়ি এসে ঘণ্টা দুয়েকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ৫টার মধ্যে আগুন নিভিয়ে দেন দমকলকর্মীরা। দমকলের তরফে জানানো হয়েছে, হাসপাতালের আইসিইউতে ১৭ জন করোনা রোগী ভর্তি ছিলেন। ৫ জনকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Post a Comment